রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

নিজ পরিবারের ৫ সদস্যকে হত্যা করল মার্কিন কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে খুন করেছে ১৪ বছরের এক কিশোর।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আলাবামা অঙ্গরাজ্যে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, পরিবারের সবাইকে হত্যা করার পর পুলিশের কাছে ধরা পড়ে ওই কিশোর। পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে ওই কিশোর জানায়, সে নিজের পরিবারের সবাইকে গুলি করে হত্যা করেছে৷

স্থানীয় লাইমস্টোন কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র স্টিফেন ইয়াং গণমাধ্যমকে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই কিশোরের বাবা জন সিস্ক (৩৮), সৎ মা মেরি সিস্ক (৩৫), ৬ বছর বয়সী ভাই, ৫ বছর বয়সী বোন ও ৬ মাস বয়সী ভাই। তবে ঠিক কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, কিশোরের গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসাপাতালে মারা যায় আরো দুইজন। তদন্তকারীদের কাছে ইতোমধ্যে পরিবারের সদস্যদের খুনের দায় ওই কিশোর স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ