বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিআইডি কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের উলুখোলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সিআইডি ইন্সপেক্টর মোশাররফ হোসেন নিহত হয়েছেন। তার মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এ যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের উলুখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (‌জিএম‌পি) পূবাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সো‌হেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পূবাইলের উলুখোলা এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে পেছনের দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ