রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গাদের এলাকায় শেড এনজিওর গুদামে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উখিয়া উপজেলা প্রশাসন মালভিটায় অবস্থিত এনজিও শেডের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, আইওএম প্রদত্ত এসব অস্ত্র কৃষি কাজে ব্যবহারে স্থানীয়দের বিতরণের জন্য মজুদ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এনজিওদের তৈরি ও সরবরাহ করা বিভিন্ন প্রকার অস্ত্র স্থানীয়দের পক্ষে এক সময় বুমেরাং হতে পারে। এলাকায় তোলপাড়।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১টার দিকে উখিয়া সদর মালভিটাপাড়া এনজিও সংস্থা শেডের ভাড়াটিয়া গুদামে অভিযান চালানো হয়।

এ সময় উখিয়া থানার পুলিশের সহযোগিতায় এক হাজার সাতশটি রাম দা, দুই হাজার দুইশটি বেঞ্চা (হাতুড়িসহ), এক হাজার একশটি হাতুড়ি (লোহার তৈরি)।

এক হাজার দুইশটি স্টিলের প্লাস, বারোশ করাত ও এক হাজার লাঠি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ছুরি, চাপাতিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি।

ওই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, যেসব যন্ত্রপাতি এনজিও সংস্থাগুলো রোহিঙ্গাদের সরবরাহ করছে তা স্থানীয়দের জন্য মারাত্মক হুমকির।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) জানান, এনজিও সংস্থা শেড সংশ্লিষ্টদের তৈরি ও মজুদ রাখা এসব জিনিসপত্র কি কাজে ব্যবহৃত হবে তার বৈধতা, অনুমতি পত্রসহ যাবতীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।

এনজিও শেডের সমন্বয়কারী আবু সরোয়ার জানান, হত দরিদ্রদের কৃষি, ক্ষেত খামার কাজে ব্যবহার করার জন্য এনজিও সংস্থা আইএমও তাদের সরবরাহ করেছে। তবে এখনও স্থানীয়দের প্রদানের অনুমতি দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, এর আগেও একটি এনজিও সংস্থা থেকে একই ধরণের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

যে কারণে স্থানীয়দের মধ্যে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এনজিও সংস্থা শেড থেকে যেসব অস্ত্র ও লোহার তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ