রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে ইসির নতুন কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) নানা পদক্ষেপ নিলেও রোহিঙ্গাদের এ দেশে ভোটার হওয়া ঠেকাতে পারছে না। কিছুদিন পরপরই জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে বেরিয়ে আসছে রোহিঙ্গা ভোটার। তাই এবার রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসি।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কক্সবাজারে শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের একটি তথ্যভান্ডার (সার্ভার) আছে এখন যারা নতুন ভোটার হবেন, শুদ্ধতা যাচাইয়ের জন্য তাদের তথ্য ওই রোহিঙ্গা সার্ভারের সঙ্গে মেলানো (ক্রস ম্যাচিং) হবে।

রোহিঙ্গা সার্ভারে তথ্য ঢোকানোর (ইনপুট) পর কোনো ব্যক্তির দেয়া তথ্য সঠিক প্রমাণিত হলে তবেই সেই তথ্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভারে ঢোকানো হবে। এরপর তিনি বাংলাদেশের ভোটার হিসেবে বিবেচিত হবেন, পাবেন স্মার্ট কার্ড।

সম্প্রতি ভোটার তথ্যভান্ডার থেকে কিছু রোহিঙ্গা ব্যক্তির নাম বেরিয়ে আসার পর নির্বাচন কমিশন (ইসি) নতুন এই কৌশল অবলম্বন করছে।

ইসি সূত্র জানায়, এখন ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। মাঠকর্মীরা প্রথমে ব্যক্তির ছবি, চোখের আইরিশ, আঙুলের ছাপ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে উপজেলা সার্ভারে রাখবে। দ্বিতীয় ধাপে সেই তথ্য ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে রোহিঙ্গা-সার্ভারে। ওই সার্ভারে বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা নাগরিকের তথ্য আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ