শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


‘আমি হিন্দু তবে মোদীর মতো নই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা দৈনিক জং এর সম্পাদকীয়তে আজ প্রকাশিত হয়েছে প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর এর একটি গুরুত্বপূর্ণ কলাম। কলামটির শিরোনাম “আমি হিন্দু তবে মোদীর মতো নই”। কলামটি অনুবাদ করেছেন আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ।


ব্রিটেনের ব্রেডফোর্ড শহরের সিটি কাউন্সিল হলে আয়োজিত কাশ্মির সেমিনারে বক্তব্য শেষে বের হলাম। হলের বাইরে এক পুরনো বন্ধুকে সামনে দেখে বিস্ময়াবিভূত হলাম। বন্ধুটি বাংলাদেশী এবং বর্তমানে ক্যামব্রিজ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক।

যখনই সাক্ষাত হয় ভাঙ্গা ভাঙ্গা উর্দূতে এ মর্মে নিশ্চয়তা নেন, “তুমি তোমার লেখায় আমার নাম নিবে না এবং আমি যে তোমার সাথে সাক্ষাত করেছি এটা মতি ভাইকে বলবে না।” আমি সবসময় তাকে জিজ্ঞেস করি, মতি ভাইকে তুমি এত ভয় পাও কেন?

আমাকে সে উত্তর দেয়, মতি ভাই সাহসী মানুষ, হাসিনা ওয়াজেদের সামনে সে দাঁড়াতে পারবে, আমরা পারবো না। আমি বাংলাদেশ থেকে পালিয়ে চলে এসেছি জানতে পারলে তার খারাপ লাগবে।

আমি তাকে সবসময় ‘প্রফেসর’ বলে সম্বোধন করি, আর সে আমাকে ‘রক্তখেকো’ ডেকে আনন্দ পায়। আমার সাথে সাক্ষাত করতে ক্যামব্রিজ থেকে সে ব্রোডফোর্ড এসেছিল এবং দুপুরে খাবারের আমন্ত্রণ জানিয়েছিল।

তাকে বলেছিলাম, আমি সোজা অক্সফোর্ড যাচ্ছি, সেখান থেকে আগামিকাল লন্ডন যাবো, তুমি লন্ডনে চলে এসো। ‘প্রফেসর’ নিরাশ হয়ে কিছুক্ষণ ভেবে বলল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তো এখন ছুটি, তুমি সেখানে কার কাছে যাচ্ছো?

বললাম, অক্সফোর্ডের শিক্ষক ড. আদিল মালিক আমার বন্ধু, তার সাথে সাক্ষাত করতে হবে, তুমিও সাথে চলো। সে বলল, আমারও অক্সফোর্ডে একটি কাজ আছে। তুমি কি কাল সকালে মাত্র আধা ঘণ্টা সময় দিতে পারবে? আমি মাথা নেড়ে হাঁ সূচক উত্তর দিলাম।

‘প্রফেসর’ তখন আমাকে অক্সফোর্ডের ব্রোডাস্ট্রিটে অবস্থিত ব্লাকহোয়েল বুক শপের নিকটবর্তী তার এক বন্ধুর কফি হাউজের ঠিকানা দিলেন। সেদিন সন্ধ্যায় ড. আদিল মালিকের হাতে রান্না মজাদার চিকেন ফ্রাই খেয়ে আমি ‘প্রফেসর’কে ফোন করে বললাম, সকালের পরিবর্তে আজ রাতেই চলে আসুন। সে বলল, অক্সফোর্ড থেকে দুই ঘণ্টার দূরত্বে আছি, কাল সকালে দেখা করবো।

পরের দিন সকালেই প্রফেসরের মুখোমুখি হলাম। সে জিজ্ঞেস করল, অনেকদিন যাবৎ তুমি মতি ভাইয়ের পত্রিকায় লিখ না।

আমি বললাম, মতি ভাইয়ের প্রতি [বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ] হাসিনা ওয়াজেদ নারাজ, এজন্য তার পত্রিকায় লিখি না, যাতে মতি ভাইকে সমস্যায় পড়ত