সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত বিপথগামী হচ্ছে: এটিএম হেমায়েত উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত বিপথগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব এবং আলিয়া মাদরাসা স্বীকৃতির অন্যতম সফল রূপকার অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

তিনি বলেন, আলিয়া মাদরাসার শিক্ষাব্যবস্থা প্রতিনিয়তই বিপথগামী হচ্ছে। মাদরাসার মূল সাবজেক্ট কুরআন-হাদীস-ফিকহ এখন কিতাবের আলোকে নয়; বরং সিলেবাসের আলোকে হ্যান্ডনোটের সাহায্যে পড়ানো হয়। অন্যদিকে বাংলা সাহিত্যের কুরুচিপূর্ণ গদ্য-পদ্য দিয়ে মাদরাসা ছাত্রদের চিন্তার যায়গায় পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানোর পাঁয়তারা চলছে।

আজ শুক্রবার সকাল ৯টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আলিয়া মাদরাসা বিভাগের উদ্যোগে আয়োজিত রাজধানীর আত-ত্বরীক অডিটোরিয়ামে আলিয়া মাদরাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি একেকজন মুহাক্কিক আমলওয়ালা আলেমে দীন হিসেবে তৈরি করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে দেশের উল্লেখযোগ্য কয়েকটি আলিয়া মাদরাসা ব্যাতীত অন্যান্য মাদরাসায় শিক্ষার্থীদের দেখে বিস্মিত ও ব্যথিত হতে হয়।

তিনি আরও বলেন, অধিকাংশ আলিয়া মাদরাসা নিয়মিত পাঠদান ও পাঠগ্রহণ না করায় শিক্ষার্থীরা ইলম অর্জন না করে পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস অধ্যয়ন করেই ক্ষান্ত থাকে; এভাবে চলতে দেয়া যায় না।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূরুল বশর আজিজীর সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম।

সম্মেলনে অন্যাণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশà