সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদের জাপার চেয়ারম্যান: ফিরোজ রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকাবস্থায় চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে মনোনয়ন দিয়ে গেছেন, তাই গঠনতন্ত্র অনুযায়ী তিনিই দলের চেয়ারম্যান বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।

শুক্রবার বিকেল ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফিরোজ রশীদ বলেন, এরশাদ জীবিত অবস্থায় বলে গেছেন, আমার মৃত্যুর পরে জিএম কাদের দলের চেয়ারম্যান হবেন। পার্টির নেতাকর্মীরা তার নির্দেশ মতো চলবেন। কিন্তু একটি কুচক্রী মহল নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। এর ফলে জাপার বিভিন্ন জেলার নেতাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাপার গঠনতন্ত্রের বাইরে কারও পক্ষে কিছু করা সম্ভব নয়।

জাপার এ নেতা আরও বলেন, পার্টির গঠনতন্ত্রের কোথাও লেখা নেই, দলের সংসদীয় কমিটি বৈঠক করে ঠিক করবে, কে সংসদে বিরোধীদলীয় নেতা হবেন, কে উপনেতা হবেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান ঠিক করবেন কে বিরোধীদলীয় নেতা হবেন, কে উপনেতা হবেন।

-এএ