সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

এনআরসিতে নাম নেই ভারতীয় চন্দ্রযানের উপদেষ্টা বিজ্ঞানীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসমীয়া বিজ্ঞানী ভারতের দ্বিতীয় চন্দ্রযান অভিযানের উপদেষ্টা ড. জিতেন্দ্র নাথ গোস্বামীর নাম আসামের নাগরিকপঞ্জিতে জায়গা পায়নি। তার ভাই হিতেন্দ্র নাথ গোস্বামী আসামের বিধানসভার স্পিকার।

জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) চূড়ান্ত তালিকায় আসামের জোরহাটের অধিবাসী এই বিজ্ঞানীর পরিবারের সদস্যরাও ঠাঁই পাননি বলে স্থানীয় অনলাইন পোর্টাল নর্থইস্ট নাও জানিয়েছে।

ড. জিতেন্দ্র বলেন, আমরা ২০ বছর ধরে আহমেদাবাদে আছি। এনআরসিতে আমাদের নাম অন্তর্ভুক্তির জন্য যা করণীয় ছিল তা হয়তো আমরা করতে পারিনি। তবে আমাদের পরিবার আসামে আছে, জোরহাটে আমাদের জমিও আছে।

এ বিজ্ঞানী বলেন, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, তাহলে জমির কাগজপত্র দেখিয়ে একটা কিছু করতে হবে আমাদের। এবিষয়ে আমি ভাইয়ের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় বিষয়ে তার পরামর্শ চাইব।

এ ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে, দেশকে গর্বিত করা বিজ্ঞানী ড. জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম না থাকায় ফের একবার এনআরসি কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন, যাদের মধ্যে ভারতের সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও রয়েছেন।

-এএ