সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

গাজায় ইসরায়েলি আগ্রাসন, ২ ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে আচমকা গুলি চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে অন্তত দুই ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে 'দ্য সৌদি গেজেট' জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ শেষে উপত্যকায় বিক্ষোভে নামেন শতাধিক ফিলিস্তিনি। মূলত তখনই আচমকা ইসরায়েলি সেনারা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, মাতৃভূমিতে ফিরে যাওয়ার দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টানা ৭৩ সপ্তাহের মতো বিক্ষোভ মিছিলের আয়োজন করে আসছে ফিলিস্তিনিরা। যার অংশ হিসেবে গতকাল শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তারা মূলত ইহুদিবাদী রাষ্ট্রটির দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

জাতিসংঘের মতে, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত প্রায় দেড় বছরের বেশি সময় যাবত চলা এ বিক্ষোভে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে অন্তত ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও কমপক্ষে ৩১ হাজারেরও অধিক বেসামরিক। আহতদের মধ্যে প্রায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

-এএ