মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


গাজীপুরে মিনিস্টার কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের সব কয়টি ইউনিটকে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এখন ১৫টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ঘটনাটি বেশ বড়। ওই ভবনের পাঁচ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ