আওয়ার ইসলাম: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকেলে আবুধাবির উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।
ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরে ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের পথে যাত্রা করবেন তিনি।
একই দিন বিকেল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলে (ইসিওএসওসি) একই সঙ্গে ইউনিভার্সেল হেলথ কভারেজ বিষয়ে উচ্চপর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন।
প্রধানমন্ত্রী ইউনিভার্সেল হেলথ কাভারেজ বিষয়ে উচ্চপর্যয়ের বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য রাখবেন এবং ‘রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইম্যুনাইজেশন ইন বাংলাদেশ’ বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবেন।
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রধানমন্ত্রী লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতর (ইউএনএইচকিউ) বুথে জাতিসংঘ মহাসচিবের স্পেশাল অ্যাডভোকেট ফর ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট কুইন মেক্সিমার সঙ্গে বৈঠক করবেন।
তিনি ইউএনএইচকিউর কনফারেন্স রুম ৭-এ গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি নর্থ ডেলিগেটস লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব à