রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা ভোটার ইস্যু: ২৩৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়ে গঠিত হওয়া দুই তদন্ত কমিটির মধ্যে প্রশাসনিক তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের উপসচিব মো. খোরশেদ আলম।

তিনি জানান, ২৩৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখানে কিছু সুপারিশও আছে। মহাপরিচালক মহোদয় পরবর্তীতে এ বিষয়ে ব্রিফিং করে জানাতে পারেন। আর কারিগরি কমিটি এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

রোহিঙ্গাদের ভোটার করায় সম্পৃক্ত থাকায় এরই মধ্যে চট্টগ্রামের ডাবলমুরিং থানার অফিস সহায়ক জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন ।

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম গত সোমবার সংবাদ সম্মেলনে জয়নালের সম্পৃক্ততা পাওয়ার কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, রোহিঙ্গাদের ভোটার করতে অপচেষ্টাকারী যে স্ট্যাটাসেরই হোক না কেন, কোনো ছাড় দেয়া হবে না।

এছাড়া সেদিন কক্সবাজারে ৪৬ রোহিঙ্গা ভোটার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভোটার হতে পারেনি-এমন দাবি করে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান জানিয়েছিলেন, জয়নাল আবেদিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। চাকরীবিধি অনুযায়ী তার বিরুেদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ