শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মিয়ানমারের রাখাইন রাজ্যে যা ঘটেছে সেটা গণহত্যা: মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে তা গণহত্যা ও সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে। আসুন, কোদালকে কোদাল বলা শুরু করি। মিয়ানমারের রাখাইন রাজ্যে যা ঘটেছে সেটা গণহত্যা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সেক্রেটারিয়েট ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক সভায় এ কথা বলেন মালেশিয়ার প্রধানমন্ত্রী।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসির মহাসচিব ইউসেফ আহমেদ আল-ওথাইমিন প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ উপদেষ্টা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ওআইসিভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও এ সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, বেলজিয়াম, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন, সিঙ্গাপুর, কুয়েত, সার্বিয়া, ফিলিপাইন, গাম্বিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

রাখাইনে মিয়ানমারের কথিত সন্ত্রাসবিরোধী অভিযানকে হাস্যকর মন্তব্য করে মাহাথির মোহাম্মদ বলেন, মিয়ানমার যখন তর্ক করছে যে, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ায় এটা (রোহিঙ্গারা দেশ ছেড়ে পালিয়েছে) হয়েছিল। এটা হাস্যকর যে, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে ভয়ে পালাচ্ছে তাদের কথিত সন্ত্রাসবিরোধী ব্যবস্থায়। সেখানে যা হয়েছে তা রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক সন্ত্রাস।

তিনি বলেন, অসংখ্য মানুষ অবর্ণনীয় নৃশংসতার শিকার হয়েছে। এমনকি সেখানে পুরো একটা প্রজন্ম নিশ্চিহ্ন করে ফেলতে দেখা গেছে। কিছু সৌভাগ্যবান মিয়ানমার থেকে পালাতে পেরেছে। কিন্তু, এখন তারা আবার মাতৃভূমিতে ফিরতে পারছে না।

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, গণহত্যা, ধর্ষণসহ অন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল মিয়ানমারে। এর ফলশ্রুতিতে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালায়, যাদের অধিকাংশ আশ্রয় নিয়েছে কক্সবাজারে। বাংলাদেশ ১ দশমিক ২ মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

মালয়েশিয়া এক লাখ নিবন্ধিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে জানিয়ে মাহাথির বলেà