শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের পরিপূর্ণ মর্যাদার সাথে নিরাপদে প্রত্যাবাসন ও এই প্রত্যাবাসন গতিশীল করতে বাংলাদেশের সাথে সহযোহিতা করার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

এছাড়াও, গৃহহারা রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র গতকাল নিউইয়র্কে আরও ১২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অতিরিক্ত মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০১৭ সালের আগস্ট মাসে সহিংস ঘটনার পর মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এ পযর্ন্ত ৬৬৯ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ