শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হাড় সুরক্ষায় ছয়টি খাবার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকাংশ মানুষই হাড়ের যত্ন নিয়ে খুব বেশি একটা চিন্তা করেন না। অতিরিক্ত লবণ, কোমল পানীয়, চা বা কফি খাওয়ার কারণে অনেক সময় হাড়ের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া আরও অনেক কারণে হাড়ের ক্ষতি হতে পারে। এমন কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। সেই সঙ্গে হাড়ও মজবুত হয়ে ওঠে।

১.নিয়মিত ব্রকলি খেতে পারেন। ক্যালসিয়ামে ভরপুর এ সবজিটি হাড় মজবুত করতে সহায়ক।

২. টক জাতীয় ফল হাড় সুরক্ষায় খুবই উপকারী। মুসাম্বি, কমলা, লেবু, জাম্বুরা বা এ জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড থাকায় এগুলো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে।

৩. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সয়াবিন খুবই উপকারী। এক কাপ বা ১০০ গ্রাম সয়াবিনে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। নিয়মিত সয়াবিন খেলে হাড় ভালো থাকবে।

৪.ক্যালসিয়ামের ঘাটতি পূরণে নিয়মিত ঢেঁড়শ খেতে পারেন। ৫০ গ্রাম ঢেঁড়শে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

৫. কাঠ বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এক মুঠো বা ১০০ গ্রাম কাঠ বাদামে প্রায় ২৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে প্রতিদিন এক মুঠো কাঠ বাদাম খাদ্যতালিকায় রাখতে পারেন।

৬.ক্যালসিয়ামের ঘাটতি পূরণে তিলের বীজ খুব উপকারী। প্রতি ১০০ গ্রাম কাঁচা তিলের বীজে ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ