রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের পক্ষ নিলো কেবল চীন-ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর জাতিগত গণহত্যা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী, এমন অভিযোগ দীর্ঘদিনের।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভয়াবহ এ নির্যাতন-নিপীড়নের ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও বিচারের প্রস্তাব ৩৭-২ ভোটে গৃহীত হয়েছে।

এ প্রস্তাবকে একতরফা আখ্যা দিয়ে ভোটাভুটির দাবি জানিয়ে এর বিপক্ষে ভোট দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় চীন।

কিন্তু চীনের আহ্বানে ফিলিপাইন ছাড়া আর কোনো দেশ সাড়া দেয়নি। ফলে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ৩৭টি দেশ। আর বিপক্ষে কেবল চীন ও ফিলিপাইন।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত, জাপান, নেপাল, কঙ্গো, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, কিউবা ও ইউক্রেন।

জাতিসংঘে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান ও অন্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামে প্রস্তাবটি তোলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রস্তাবে আন্তর্জাতিক বিধান ও আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়া অনযায়ী রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন এবং নারীদের ওপর যৌন নিপীড়নের বিচার আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) নেয়ার বিষয়টি উৎসাহিত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ