শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের ফেলে আসা ভূমিতেই ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গারা যাতে আরো সহায়ক পরিবেশে বাস করতে পারে সেজন্য তাদেরকে ফেলে আসা ভূমিতে ফিরিয়ে নিতে চায় মিয়ানমার৷

কিন্তু এমন পুনর্বাসন প্রক্রিয়ার জন্য নিয়ন্ত্রিত একটি পরিবেশ তৈরি করতে হবে বলে জাতিসংঘকে জানিয়েছে দেশটি৷

সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে একটি দীর্ঘমেয়াদি ও বাস্তবিক সমাধানের চেষ্টা করছে মিয়ানমার৷ এজন্য বাংলাদেশ ও জাতিসংঘের সঙ্গে তারা কাজ করছে বলে জানান দেশটির অফিস অব স্টেইট কাউন্সিলরমন্ত্রী কিয়াও টিন্ট সুয়ি৷

শনিবার তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন৷ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াসহ, গণহত্যার কারণে দেশটির কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার বিষয়েও প্রতিক্রিয়া জানান তিনি৷

মিয়ানমারের উপর চাপতৈরির জন্য অনবরত চেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, সেইফ জোন বা নিরাপদ অঞ্চল গড়ার দাবি৷ একদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যেমন নিশ্চয়তা দিতে পারবে না, অন্যদিকে সেটি কাজও করবে না৷

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর দেশটির সামরিক বাহিনীর নির্যাতনকে এরইমধ্যে গণহত্যার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ৷

এজন্য মিয়ানমারের সামরিক কমান্ডারদের গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করার প্রস্তাব দিয়েছিল সংস্থাটির তদন্ত কমিটি৷ গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কমিটিও এ বিষয়ে প্রমাণ সংগ্রহের জন্য একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷

তবে জাতিসংঘে দেয়া ভাষণে এই বিচার প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারে মন্ত্রী৷ তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিচার করতে পারবে না৷ কেননা দেশটি এই আদালতের সঙ্গে নেই।

তবে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের বিষয়ে দেশটির সামরিক বাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে বলে জানান টিন্ট সুয়ি৷ যার প্রেক্ষিতে দায়ীদের বিচারে খুব দ্রুত ''কোর্ট মার্শাল'' বা সামরিক আদালত গঠন করা হবে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ