বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

আবরার হত্যার বিচার না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিন্নমত পোষণের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীর রুহের মাগফিরাত ও জান্নাতের জন্য বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (১১ অক্টোবর) শুক্রবার বাদ জুমা রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা’র জামে মসজিদে এই দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

এতে দলের সহসভাপতি শাখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, উম্মাহ ২৪ ডট কম সম্পাদক মাওলানা মুনির আহমদ, মাওলানা আহসান হাবীব এবং ছাত্র, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ’সহ প্রায় সহস্রাধিক মুসল্লী শরীক ছিলেন।

দোয়ায় আল্লামা নূর হোসাইন কাসেমী দেশ থেকে সকল প্রকার দুর্নীতি দূরীকরণ, শান্তি, সুশাসন ও সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহর গায়েবী মদদ কামনা করেন।

উল্লেখ্য, গতকাল পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জমিয়ত মহাসচিব শুক্রবার বাদ জুমা মসজিদের ইমাম-খতীবদের প্রতি আবরারের জন্য বিশেষ দোয়া- মুনাজাতের আহ্বান জানান।

দোয়া-মুনাজাত শেষে জমিয়ত মহাসচিব উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, দেশে বিরাজমান বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাহীনতা যে কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, আবরার হত্যাকাণ্ডের পর এটা দেশবাসীর সামনে উন্মুক্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদি আগ্রাসন এবং বর্তমান দু:শাসনে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা যে কীভাবে দিন দিন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, সেই দিকটাও সকলের সামনে ফুটে উঠেছে এসেছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুদৃঢ় রাখার পাশাপাশি সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষে অবশ্যই আবরার হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আল্লামা কাসেমী বলেন, দেশের পক্ষে ফেসবুকে লেখা একটি স্ট্যাটাসের জন্য কাউকে নিজ দেশের মানুষের হাতে এভাবে জীবন দিতে হবে, এটা যেমন কল্পনাতীত তেমনি গভীর উদ্বেগ ও আশনী সংকেতও বহন করে। এটা কোন দেশ? খুনীদের সরকারী দলের তকমা থাকলেই তারা দেশটাকে হিংস্রতার অভয়ারণ্য বানিয়ে ছাড়ে। আর তাই নির্ভয়ে তারা বিরোধী মত ও পথের মানুষদের অবলীলায় হত্যা করতেও দ্বিধা করছে না। বুয়েটের মতো দেশ বাছাই করা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানেই যদি মতপ্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে, ভেবে দেখলে সত্যিই হতাশ ওআতংকিত হতে হয়।

দেশপ্রেমিক সাধারণ ছাত্রসমাজ ও শাস্তিপ্রিয় জনতার প্রতি উদাত্ত আহবান জানিয়ে জমিয়ত মহাসচিব বলেন, এই মৃত্যু উপত্যাকাকে শান্তিময় করতে আবরার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সকলে সোচ্চার শামিল হয়ে দেশবিরোধী সকল অপশক্তি ও খুনি চক্রকে উৎখাত করুন। মনে রাখবেন, আবার খুনের বিচার না হলে এবং খুনিরা বেঁচে গেলে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, দেশ আগ্রাসন কবলিত হবে এবং দেশের মানুষ স্বাধীনতা ও নিরাপত্তা হারাবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ