সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮


মজবুত ঈমান বড় বিপদেও দীন থেকে সরায় না: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক বিশেষ অনুষ্ঠানে ঈমানের দৃঢ়তা, তাওহিদ, দাজ্জালের ফিতনা ও আখেরাতের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আরশাদ মাদানী সূরা ইবরাহিমের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তায়ালা ঈমানদারদের দুনিয়া ও আখিরাত—উভয় জগতে দৃঢ় কথার ওপর অবিচল রাখেন। মজবুত ঈমানের অধিকারী ব্যক্তি বড় ধরনের বিপদ, চাপ ও বিরোধিতার মুখেও নিজের দীন ও আকিদা থেকে পিছিয়ে যায় না।

বক্তব্যে তিনি দাজ্জালের ফিতনারও উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে বড় একটি ফিতনা সামনে আসবে। তবে প্রকৃত ঈমানদাররা নিজেদের আকিদা ও ঈমানের হেফাজতে দৃঢ় থাকবে।

আখেরাতের প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে মাওলানা আরশাদ মাদানী কবরকে মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রথম মঞ্জিল হিসেবে উল্লেখ করেন। তিনি কবরের প্রশ্ন এবং ঈমানের ওপর অবিচল থাকার বিষয়ে উপস্থিতদের সচেতন করেন। একই সঙ্গে দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তিনি হালাল রিজিক উপার্জন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত ও সিরাত জীবনে অনুসরণ এবং দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য সচেষ্ট হওয়ার নসিহত করেন। সূত্র: দ্য পিলার ইন্ডিয়া

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ