বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের রায় মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেল ইসরায়েলিরা প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য

দেশে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই: খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই। দেশের অর্থনীতিতে যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে সাধারণ মানুষের ব্যবসা বা চাকরি পাওয়ার সুযোগ নেই। এটা পরিপূর্ণভাবে আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে। একটি দলীয় অর্থনীতি প্রণীত হয়েছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিইএব) মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ক্যাসিনো বিরোধী অভিযানের বিষয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, গডফাদার ছবি দেখেছেন এতে নিজেদের মধ্যে পরিবারের মধ্যে যখন ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হয় দেখবেন তখন একজন আরেকজনকে মেরে ফেলে। ক্ষমতার যখন সমস্যা থাকে তখন একজন আরেকজনকে মেরে ফেলে। আসলে ঘটনা হচ্ছে এখানে এত বড় অংকের লেনদেন এগুলো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।

‘এ লেনদেনের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। তাই একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে। যারা ধরিয়ে দিচ্ছে তারা তো জানে কে কোথায় কি করছে। এ সব অভিযানে দেশের দুর্নীতি, দুর্বৃত্তায়নে যে চিত্র লক্ষ লক্ষ অভিযান চালালেও তা শেষ হবে না’।

যারা অন্যায় অবিচার করছেন তাদের জন্য মাঠ খোলা আছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কারণ যেই দেশে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই একই কাজে ব্যস্ত তারা আবার অন্যের কাজে কিভাবে বাধা দেবে। বিশেষ করে একটি অনির্বাচিত সরকার যেখানে দেশ পরিচালনা করে, একটি অনির্বাচিত সংসদ যেখানে আইন পরিচালনা করে, উভয়টাই অবৈধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ