মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

এরদোগানকে লুটেরা ও দখলবাজ বললেন আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে লুটেরা ও দখলবাজ হিসেবে আখ্যায়িত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

আজ (মঙ্গলবার) ইদলিব প্রদেশের একটি যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হয়ে সেদেশে তুর্কি অভিযানের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ ও সহিংসতা অবসানের ক্ষেত্রে ইদলিবের যুদ্ধ হচ্ছে সবচেয়ে মৌলিক যুদ্ধ। ইদলিবে সেনা সমাবেশে তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একজন চোর। এর আগে তিনি সিরিয়ার কলকারখানা, গম ও তেল লুট করেছেন, আর এখন সিরিয়ার ভূমি দখলে নেমেছেন।

দেশের বিরুদ্ধে যে কোনো শক্তিকে মোকাবেলায় তার সরকার প্রস্তুত বলে জানান বাশার আল আসাদ। কুর্দিদের প্রতি সমর্থন ঘোষণা করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বাইরের আগ্রাসন ঠেকাতে আগ্রহী যে কোনো রাজনৈতিক বা সামরিক গোষ্ঠীকে সরকার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

আসাদ আরও বলেন, যখন আমরা বাইরের কারো দ্বারা আক্রান্ত হবো অথবা কেউ আমাদের ভূমি দখলের চেষ্টা চালাবে তখন আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা।

চলতি মাসের ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা অভিযান শুরু করে তুরস্ক। এরপর পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সিরিয়া তুর্কি অভিযানকে আগ্রাসন আখ্যা দিয়ে তা মোকাবেলার ঘোষণা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ