শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে সরকারি বইয়ের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পোস্তগোলার রাজবাড়ী এলাকায় সরকারি পাঠ্যপুস্তক বিতরণ না করে অবৈধভাবে মজুদ করে রাখার দায়ে অভিযান চালাচ্ছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সরকারি বই বিতরণ না করে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলার রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাব সূত্রে জানা যায়, পোস্তগোলার রাজবাড়ী এলাকার ভাষা প্রদীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যাবের এ অভিযানে এখন পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর অবৈধভাবে মজুদ করা প্রায় ১৬ হাজার সরকারি পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে। বিদ্যালয়ের দুটি কক্ষে অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ