শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতিরিক্ত উপ-মহাপরিদর্শক থেকে আটজন পুলিশ কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজ) পদে পদোন্নতি দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী পদোন্নতি পাওয়া এসব পুলিশ কর্মকর্তা জননিরাপত্তা বিভাগে যোগদান করবেন। এরপর তাদের পদায়ন করা হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মুহা. আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্‌ মোহাম্মদ তানভীর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মুহা. আব্দুল কুদ্দুছ আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মুহা. হারুন-অর-রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ