শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ অক্টোবর) নিষেধাজ্ঞা আরোপের দশ দিনের মাথায় হোয়াইট হাউসে তিনি একথা জানান।

ট্রাম্প আরও জানান, সিরিয়ায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করলে খুব শিগগিরই আঙ্কারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

চলতি মাসের শুরুতে সীমান্তের ৩০ কিলোমিটারকে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে কুর্দিবিরোধী অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের জেরে আঙ্কার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

অবশ্য ১৭ অক্টোবর থেকে পাঁচদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় তুরস্কের এরদোগান সরকার। যুদ্ধবিরতির ওই সময়সীমা শেষ হওয়ার আগেই এ হামলা বন্ধের ব্যাপারে মঙ্গলবার তুর্কি ও রুশ প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা হয়। ওই সমঝোতা অনুযায়ী, সিরিয়া-তুর্কি সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের ৩০ কিলোমিটার দূরে সরে যাওয়ার শর্তে আগ্রাসন বন্ধ রাখতে সম্মত হয় আঙ্কারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ