শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলার ঘটনায় হ্যাকারদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোলার বোরহানউদ্দিনের সহিংস ঘটনায় সংশ্লিষ্ট হ্যাকারদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার তিনি জানান, ঘটনার পরপরই ফেসবুকের কাছে জরুরিভাবে হ্যাকিং সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি।

মন্ত্রী আরও জানান, হ্যাকিং ঘটনায় জড়িত ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও ফেসবুকের কাছ থেকে পাওয়া তথ্যে যাচাই করে প্রকৃত অপরাধীকে শনাক্ত এবং খুব দ্রুত সময় গ্রেফতার করা সম্ভব হবে।

গত রবিবার ধর্ম অবমাননার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে চারজন নিহত হন। পুলিশসহ আহত হন প্রায় দেড় শতাধিক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে রাজিব ও সজীব নামে দুইজনকে গ্রেফতার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ