শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলার সহিংসতার ঘটনায় ৩ দিনের রিমান্ডে ৫ আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলায় ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছানাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিপ্লব চন্দ্র শুভ, রাফসান ও ইমনকে আদালতে হাজির করা হয়। সেই সাথে পুলিশের সঙ্গে সহিংসতার মামলায় আরিফ ও সজিবকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে চান।

গত ২০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ