শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাসপাতালে নওয়াজ শরীফের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফকেও গুরুতর অসুস্থ অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নওয়াজ শরীফের দলের কর্মীদের দাবি তিনি ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। তাকে তিলে তিলে মারার জন্য ইমরান খান নিয়াজীর নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফের সরকার চক্রান্ত করছে।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) পাক বার্তা সংস্থা দ্য ডন প্রকাশিত সংবাদের তথ্য মতে, নওয়াজের চিকিৎসকরা বলেছেন, মঙ্গলবার (২২ অক্টোবর) তার অবস্থার আরও অবনতি হয়েছে।

নওয়াজের রক্তে প্লাটিলেটের পরিমাণ ১৬ হাজার থেকে কমে দুই হাজারে নেমে এসেছে। একজন সুস্থ মানুষের যেখানে কমপক্ষে দেড় লাখ প্লাটিলেট থাকার কথা।

মূলত ডেঙ্গুজ্বরের কারণে প্লাটিলেট কমে। এ জন্য তার ডেঙ্গু পরীক্ষা ও ইসিজি করা হয়। কিন্তু ডেঙ্গু পরীক্ষায় বার বারই ফল নেগেটিভ আসছে বলে জানান চিকিৎসকরা।

তারা বলছেন, এভাবে প্লাটিলেট কমতে থাকলে তাকে আর বাঁচানো সম্ভব নাও হতে পারে। এ কারণে প্লাটিলেট বাড়াতে আজ তাকে রক্ত দেয়া হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ