শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় সহিংসতায় ফেসবুক আইডির হ্যাকার শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় বিপ্লব চন্দ্র শুভর আইডি হ্যাক করা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ সাংবাদিকদের জানান ফেসবুক কর্তৃপক্ষ বুধবার হ্যাকারের পরিচয় নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওই ব্যক্তির পরিচয় শিগগিরই গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবকের শাস্তির দাবিকে কেন্দ্র করে গত রোববার ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও আন্দোলনরত স্থানীয়দের সংঘর্ষে চারজনের মৃত্যু ও প্রায় ২০০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও মহানবীকে কটূক্তি করে বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠানো হয়। এসবের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে গেলে এলাকায় নিন্দা ও বিক্ষোভ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিপ্লব শনিবার থানায় এসে দাবি করেন যে তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় তিনি সাধারণ ডায়েরি করেন। পরে দুই সন্দেহভাজন হ্যাকারকে শনাক্ত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ