শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিসির দেয়া চাকরি ফিরিয়ে দিলেন অভিমানী মুক্তিযোদ্ধার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) দেয়া চাকরি ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় সম্মান না পাওয়া মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ি যান। সেখানে ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি দেয়ার আশ্বাস দেন। কিন্তু মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবার ডিসির দেয়া চাকরি ফিরিয়ে দেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধার বড় ছেলে নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক আমাদের বাড়িতে আসেন। সেখানে আমাদের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসক কার্যালয়ের প্রহরী পদে চাকরি দিতে চান। কিন্তু আমার ভাইকে বিনা অপরাধে যারা চাকরিচ্যুত করেছেন, তাদের অধীনে আমার ভাই চাকরি করবে না। কারণ যারা চাকরি দিতে পারে তারা পরবর্তীতে চাকরিচ্যুতও করতে পারেন।

'জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সুপারিশে আমার ভাইকে দিনাজপুর সদর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) গাড়ি চালক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু আমার ভাই কোনো ভুল না করলেও তাকে চাকরিচ্যুত করা হয়েছে'।

এদিকে শনিবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকির হোসেন মুক্তিযোদ্ধার প্রতি অবহেলা ও রাষ্ট্রীয় সম্মান ছাড়া দাফনের ঘটনায় দিনাজপুরে তদন্ত করেছেন।

তিনি জানান, সরকার মুক্তিযোদ্ধার ব্যাপারে সবসময় অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। অথচ দিনাজপুরে মুক্তিযোদ্ধার প্রতি যে অবহেলা করা হয়েছে সে ব্যাপারে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। আমি মরহুম মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ চেয়েছি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত প্রতিবেদনের রিপোর্ট বিভাগীয় কমিশনারের কাছে জমা দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ