শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভয়াবহ দাবানলে বিদ্যুৎহীন ২০ লাখ মার্কিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুনের তীব্রতা এতোটাই বেশি যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা। এরইমধ্যে আগুনে বিদ্যুৎস্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, দেশটির প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের (পিজিঅ্যান্ডই) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাতাসের বেগ বেশি থাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎস্থাপনা পুড়ে যাওয়ায় ৩৬ কাউন্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হতে পারে।

ভয়াবহ এ দাবানলের কারণে ইতোমধ্যে ৫০ হাজার স্থানীয় বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেয়া হয়েছে। আগুন থেকে বাঁচতে জিনিসপত্র ফেলে পালাচ্ছে মানুষ।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘মারাত্মক এক দাবানলের’ সম্মুখীন হয়েছেন তারা। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

পিজিঅ্যান্ডই জানায়, এ দাবানলের কারণে প্রায় ৮ লাখ ৫০ হাজার বিদ্যুৎ সংযোগ শনিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত বিচ্ছিন্ন করা হতে পারে। এসব গ্রাহকের আবাসনে প্রায় দুই লাখ মানুষের বসবাস।

গতকালই সানফ্রান্সিসকোর উত্তরে প্রায় ৭৫ মাইল এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর এসেছিল। প্রবল বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়েছে। সেখানে গতকাল বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১২ কিলোমিটার।

এদিকে দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া ছাড়াও লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি ব্যবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ