মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

যুক্তরাজ্যে ৩৯ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে একটি কন্টেইনারবাহী লরি থেকে ৩৯ লাশ উদ্ধারের ঘটনায় এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের গ্রেফতার করা হয় বলে জানায় যুক্তরাজ্য পুলিশ।

পুলিশ জানায়, যুক্তরাজ্যের ওয়ারিংটন থেকে দুইজনকে এবং নর্দার্ন আয়ারল্যান্ড থেকে একজনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বুধবার (২৩ অক্টোবর) উত্তর-পূর্ব লন্ডনের এসেক্সে দাঁড়িয়ে থাকা একটি লরির কন্টেইনার থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

লাশগুলোর মধ্যে ৩১ জন পুরুষ ও আট জন নারী। তারা সকলেই চীনা নাগরিক বলে প্রাথমিকভাবে মনে করা হলেও সকলের পরিচয় নিশ্চিত করা যায়নি। আটক ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছিল। এর সঙ্গে মানবপাচার চক্রের যোগ রয়েছে বলেই ধারণা তদন্তকারীদের।

২০১৭-এ বুলগেরিয়ায় ট্রাকের রেজিস্ট্রেশন করা থাকলেও এটি নর্দার্ন আয়ারল্যান্ডেই ব্যবহার হত। ২৩ অক্টোবর রাত ১টার কিছু পরে ব্রিটেনের পারফ্লিট বন্দর থেকে ট্রাকটি বেরোয়। রাত ১টা ৪০ নাগাদ ওয়াটারগ্লেড এলাকা থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পায় পুলিশ। গ্রেফতার হয় চালক মো রবিনসন। সে নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাকে জেরার পর নর্দার্ন আয়ারল্যান্ডের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায় তদন্তকারী পুলিশ। সেগুলির একটিতে রবিনসনের বাবা-মা থাকতেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ