শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজাদি মার্চের কারণে ইমরান খানের সৌদি সফর বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর বাতিল করেছেন।

বেসরকারি টিভি৯২ নিউজ সূত্রে ডেইলি পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মাওলানা ফজলুর রহমানের স্বাধীনতা মিছিলের কারণে প্রধানমন্ত্রীর এ সফর বাতিল করা হয়।

উল্লেখ্য, বিশ্ব বিনিয়োগ সম্মেলন ২৯ থেকে ৩১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হবে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা এ সম্মেলনে অংশ নেবেন।

এদিকে পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে আযাদি মার্চ শুরু হয়েছে আজ রোববার। শত শত জনতার উপস্থিতিতে সাদা কালো পতাকার মিছিলে দেখা যাচ্ছে মানুুষের ঢল।

ডেইল জংয়ের বরাতে জানা যায়, করাচিতে থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে লং মার্চ মিছিল শুরু হয়ে ইসলামাবাদে গিয়ে একত্রিত হচ্ছে।

সূত্রমতে, সমাবেশে পিএমএল-এন এবং পিপিপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।করাচি বেলুচিস্তানসহ আরো ছয় জেলা শহর থেকে হাজার হাজার আযাদি আন্দোলনকারী ছুটে আসছেন ইসলামাবাদে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ