মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

কানাডার জাতীয় নির্বাচনে জয়ী ১২ মুসলিম প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২১ অক্টোবর কানাডায় অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ফের ক্ষমতায় এসেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এই নির্বাচনে বিজয়ীদের মধ্যে ১২ জন মুসলিম প্রার্থী রয়েছেন, যার মধ্যে রয়েছেন চারজন নারীও।

তাছাড়া, বিজয়ী এই ১২ মুসলিম প্রার্থীর ১১ জনই ক্ষমতাসীন লিবারেল পার্টির। অপরজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।

ক্ষমতাসীন লিবারেল পার্টি এই নির্বাচনে ১৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে গত নির্বাচনের তুলনায় তারা ২০ আসন কম পেয়েছে। বিপরীতে বিরোধী কনজারভেটিভদের আসন সংখ্যা ২৬টি বেড়ে ১২১ হয়েছে।

কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনও নির্বাচনের চেয়ে বেশি। বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন।

ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে এই আসনে প্রথমবারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ।

দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অটোয়ার অ্যাডমন্টন ম্যানিং সেন্টারে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত একমাত্র মুসলিম এমপি জিয়াদ আবদুল তায়েফ, স্কারবো সেন্টারে সালমা ও অন্টারিয়ো রাইডিংয়ের আহমাদ হোসাইন।

আরো আছেন আলী ইহসাসি, মাজিদ জাওহারি, ইয়াসমিন রাতানসি, সামির জুবাইরি, মারওয়ান তাবরানা, মারিয়াম মুনসেফ ও আরিফ ভিনারি।

সূত্র: মুসলিম লিংক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ