শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাক জমিয়তের শীর্ষ নেতা মুফতি কেফায়াতুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তানের(এফ) এর কেন্দ্রীয় নেতা মুফতি কেফায়াতুল্লাহকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার দিবাগত রাতে ইসলামাবাদ থেকে মানসেহরা-পুলিশ তাকে আটক করে। এদিকে জমিয়তে ওলামায়ে ইসলামের তরফ থেকেও তার আটক হওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজকে জমিয়তে উলামায়ে ইসলামের তথ্য উপসচিব আসলাম ঘুরি জানিয়েছেন, গতরাতে ইসলামাবাদের সেক্টর আলইউন থেকে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর গোটা দেশ থেকে আজাদি মার্চ শুরু হয়ে তা রাজধানী ইসলামাবাদে যাবে ৩১ অক্টোবরে।

দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে যারা আজাদি পদযাত্রায় অংশ নিতে চায় তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে।

জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে।

ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।

শান্তিপূর্ণ পদযাত্রায় অস্ত্রের উপর নিষেধাজ্ঞা কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অস্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।

ডেইলি জং ও জিও নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম, বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ