শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইরাকে সৌদির দুই টিভি চ্যানেলের কার্যক্রম বাতিল ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে সৌদির দুই টিভি চ্যানেলের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আল হাদাথ এবং আল অ্যারাবিয়া টিভি চ্যানেল এখন থেকে ইরাকে তাদের কার্যক্রম চালাতে পারবে না বলে জানানো হয়েছে।

আল হাদাথের তরফ থেকে  জানানো হয়েছে, ইরাকে তাদের লাইসেন্স না থাকায় সেখানে তাদের এবং আল অ্যারাবিয়ার সব ধরনের কার্যক্রম বাতিল করা হয়েছে। গত শুক্রবার ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রকাশ করেছে ওই দুই টিভি চ্যানেল। তারপরেই ইরাকের তরফ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত শনিবারও কেন্দ্রীয় বাগদাদের তাহরির স্কয়ার, তায়েরান, আল জুমহুরিয়া ব্রিজ এবং এর কাছাকাছি বেশ কিছু এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। কারফিউ অমান্য করেই কয়েক হাজার বিক্ষোভকারী দেশের দক্ষিণাঞ্চলে চলমান বিক্ষোভে অংশ নিয়েছে।

ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে শনিবার সন্ধ্যায় জানানো হয়েছে যে, শুক্রবার নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আরও ৬৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই হাজার ৫৯২ জন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ