শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাশ্মীরে আবারো গ্রেনেড হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরে আবারো গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সোপোরের একটি বাসস্ট্যান্ডে এ হামলা হয়। বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে।

গত শনিবার শ্রীনগরের কারাননগর এলাকায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে ৬ ভারতীয় সেনা আহত হয়।

প্রাথমিকভাবে কাশ্মির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ভারতীয় গণমাধ্যম বলছে, আগামীকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর সফরের কথা রয়েছে। ঠিক তার আগের দিন বিকেলে এমন ঘটনায় ফের প্রশ্ন উঠলো কাশ্মীরের নিরাপত্তা নিয়ে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। শুধু কাশ্মির নয়, এ নিয়ে পাক-ভারত সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রিপোর্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ২৯ বছরে কাশ্মিরে প্রাণ হারিয়েছেন ভারতের ৫ হাজার ২৭৩ জন নিরাপত্তাকর্মী। সেইসঙ্গে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে ১৪ হাজার ২৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ