শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ সোমবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিক আহমেদ

সেনা প্রধান বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’

এর আগে, সেনা প্রধান কাদিরাবাদ সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে ৭ম কর্নেল কমান্ডেট হিসেবে ব্যাজ পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে বগুড়া এরিয়া কামান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ