শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিমানে ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে বিজি-০৩৭ ফ্লাইটে ২৪১ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মদিনাগামী বিমানটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ফ্লাইটটি উদ্বোধন করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, এ রুটে প্রতি সপ্তাহে (সোম, বুধ, বৃহস্পতি ও শনি) চারদিন ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রী সংখ্যা বিবেচনায় এ রুটে আগামীতে ফ্লাইট আরও বাড়ানো হবে। তিনি বলেন, বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট বিমানের সব বিক্রয় কেন্দ্র ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেনা যাবে। এ ছাড়া অনলাইনে বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (মোবাইল ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকেও এ টিকিট কেনা যাবে। টিকিট কেনার সুনির্দিষ্ট তারিখ ও মূল্য শিগগিরই ঘোষণা করা হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ