আদিল মাহমুদ ।।
সাগরের ফেনিল টেউ যেমন উপচে পড়ে এক দিকে, আরেকদিকে দিগন্ত বিস্তৃত মরু বালুকার ঝিলিমিলি। পাহাড়-পর্বতের উর্ধ্বমুখী চূড়ার দার্ঢ্য এবং সবুজ উপত্যকার ছায়ায় স্নিগ্ধ বাসন্তি।
প্রকৃতির মতই মানুষজন। নীরব, শান্ত, ভদ্র ঔদার্য সুষমার আবিষ্ট হৃদয় কন্দর। যাদের সৌভ্রাতৃত্বসূলভ ভদ্রতার গুণ-গান করে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেই।
উপরের অংশটুকু মাওলানা আরীফ উদ্দীন মারুফের ‘আর রিহলাহ’ বই থেকে নেয়া। বইয়ের নাম শুনা মাত্রই কারোর বুঝতে অসুবিধা হবার কথা না যে, এই বইটা আরববিশ্বের কোন এক দেশ নিয়ে লিখিত ভ্রমণকাহিনী।
কিন্তু সেটা কোন দেশ নিয়ে লেখা? সেটা আমরা লেখকের ভাষ্য থেকেই জেনে নেই ওমানের সাথে আমাদের দেশের মানুষের পরিচিতি বন্ধন অত্যন্ত প্রাচীন। বিশেষত বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তাফসীর প্রতিযোগিতায় যখন অংশ গ্রহণ করেছি, তখন ঘনিষ্ট ভাবে ওমানের প্রতিযোগিদের সাথে মিশেছি।
হৃদয়ে ওমান সফরের প্রবল আগ্রহ অনুভব করেছি। আল্লাহ তাআলা সেই সুপ্ত বাসনাকে বাস্তবে পরিণত করেছেন কোরআন কাননের আমার পুরনো বন্ধু ড. খালেদের ওসীলায়।
‘আর রিহলাহ’র লেখক মাওলানা আরীফ উদ্দীন মারুফ। পরিচয়ের জন্য নামই যথেষ্ট। প্রাচ্য-প্রতিচ্যের অনেক দেশেই নিজ পদচিহ্ন রাখার সৌভাগ্য হয়েছে তার।
বহুমুখী প্রশংসনীয় গুণের অধিকারী মাওলানা মারুফ রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশের রাঈস ও কাকরাইল মন্ত্রিপাড়া সার্কিট হাউস মসজিদের খতীব। ইলমী প্রজ্ঞা আর রচনাবলী তাকে বাংলাদেশি আলেম-উলামাদের মধ্যে বিশেষ স্থান করে দিয়েছে।
বইটি যেহেতু ভ্রমণকাহিনী, তাই বইটিতে কি থাকবে, কি থাকবে না, তা সহজেই অনুমেয়। তদুপরি বইটা মাওলানা মারুফের মতো ব্যক্তিত্বের লেখা, তাই এতে ভিন্নরকম কিছু থাকাটাই স্বাভাবিক।
এক নজরে বই
বই: আর রিহলাহ
লেখক : মাওলানা আরীফ উদ্দীন মারুফ
প্রচ্ছদ : শেখ মুহাম্মদ
পৃষ্টা সংখ্যা ১৭৩
মূল্য : ২০০ টাকা
কারণ, তার লেখায় রয়েছে নিজস্ব দখল, রয়েছে কারিগর। শব্দকে ভেতর থেকে ফুটিয়ে তোলার এক বিদ্যা জানেন তিনি, ফলে তার যে কোন লেখায় তৈরি হয় আলাদা এক ঘোর। আলাদা এক জগত।<