শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিয়ানমারের ওপর ক্ষেপেছেন মার্কিন সিনেটররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইন থেকে নির্যাতনের মুখে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত করায় মিয়ানমার সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সিনেটররা।

জানা যায়, রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করতে দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানাবেন তারা।

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে বিষয়টি গণমাধ্যমকে জানান মার্কিন পাঁচ সিনেটর। এর আগে ২০-২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন তারা। এ সফরে তারা সিলেট ও কক্সবাজার যান এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপালভেদা বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ক্ষেত্রে ঘাটতি রয়েছে।

রোহিঙ্গাদের সঙ্গে দেশটির সেনারা যা ঘটিয়েছে, তা যথাযথভাবে বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো দরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ