মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী জেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় একই এলাকার আবুল কালাম নামে এক জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঝিমংখালীর নাফ নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জেলের নাম নুর মোহাম্মদ (৩৪)। তিনি জেলার টেকনাফ উপজেলার খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে।

স্থানীয় জেলেরা অভিযোগ করেন, বিভিন্ন সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী জেলেদেরকে প্রায়ই নির্যাতন করে। বৃহস্পতিবার ভোরে মাছ শিকারে গেলে তাদের গুলিতে জেলে নুর মোহাম্মদ নিহত ও আবুল কালাম আহত হন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ