রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুসলিম বাজার মাদরাসায় লেখক ফোরামের কর্মশালা ৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের মুসলিম বাজার মাদরাসায় বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে কর্মশালা শুরু হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল ও আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.—এর বিশিষ্ট খলিফা মাওলানা মুহাম্মাদ সালমান। সভাপতিত্ব করবেন জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মুসলিম বাজার মাদরাসার মুহতামিম মুফতি আবদুল ওয়াহেদ কাসেমী।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে প্রশিক্ষণ দেবেন ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ এবং বিশিষ্ট লেখক ও অনুবাদ মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী। এছাড়া ফোরাম নেতৃবৃন্দসহ বিশিষ্ট লেখক, অনুবাদ ও সম্পাদকরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেবেন।

কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুকদের নিবন্ধন করতে হবে। ফি ৫০ টাকা। নিবন্ধনের জন্য ০১৯১৫৬৮৯৭২১, ০১৯১৪৫৭৪০৪৭ নাম্বারে যোগাযোগ করতে হবে।

প্রসঙ্গত, ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম সম্প্রতি লেখালেখিতে আগ্রহী তরুণদের জন্য বেশ কয়েকটি বুনিয়াদি কর্মশালার আয়োজন করে। এই ধারাবাহিকতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের দায়িত্বশীলেরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ