মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

২৭ নভেম্বর বাংলাদেশে আসছেন মাওলানা কালিম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত দাঈ, বরেণ্য আলেম মাওলানা কালিম সিদ্দিকী দাওয়াহ বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসবেন।

আগামী ২৭ নভেম্বর (বুধবার) তিনি বাংলাদেশে এসে ৩ ডিসেম্বর পর্যন্ত দাওয়াহ বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দাওয়াহ ইনস্টিটিউটের পরিচালক মুফতি যোবায়ের আহমেদের খাদেম মাওলানা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীর মেহনতে বিভিন্ন সময় বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী এ মাওলানা নিজ গ্রাম ফুলাতে একটি মাদরাসা পরিচালনা করেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদি কোর্সের আয়োজন করেন দায়ীদের প্রশিক্ষণ দেয়ার জন্য। জামইয়্যাতি ইমাম ওয়ালীউল্লাহ ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এটি একটি দাওয়াতি সংগঠন।

বিভিন্ন দাতব্য কার্যক্রমও এ সংঘের আওতায় পরিচালিত হয়। ভারতজুড়ে অসংখ্য মাদরাসা ও স্কুল পরিচালনা করে থাকেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন প্রাদেশিক শহরে আছে কেন্দ্রীয় অফিস। একাধারে তিনি তুখোড় বাগ্মী, দক্ষ সম্পাদক ও লেখক এবং অভিজ্ঞ শিক্ষক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ