মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে জেলা ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
ইজতেমা থেকে

কক্সবাজারে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর দিকের একটি মাঠে শুরু হয়েছে। তাবলিগ জামাতের মুফতি মাওলানা মোর্শেদুল আলম ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করেন ইজতেমার কার্যক্রম।

তিন দিনব্যাপী ইজতেমার প্রথম দিনেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। শুক্রবার আরো বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘঠবে বলে আশা করছেন আয়োজকরা। ইজতেমায় প্রথম দিনে জেলার ৮ উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।

তাবলিগ জামাতের প্রাণকেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বীসহ কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমায় বয়ান করবেন। সকলকে দিনের দায়িত্ব নিয়ে আসার আহবান জানানো হয়।

জেলা ইজতেমায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পাশাপাশি তাবলীগের সাথী নিরাপত্তার দায়িত্ব পালনে করবেন। যেকোন দুর্যোগ মোকাবেলায় রয়েছে ফায়ারসার্ভিসও।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পুর্ণ প্রস্তুত রয়েছে। সাদা শোকাকধারী পুলিশ, গোয়েন্দা ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

শনিবার দুপুরের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কক্সবাজারের তিন দিনব্যাপী এ ইজতেমা।

আরএম/