মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

কাশ্মীরে আকস্মিক তুষারপাত, সেনা সদস্যসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় তুষারপাতে চারজন সেনা সদস্যসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। আকস্মিক এই তুষারপাতে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তুষারপাতের কবলে পড়ে আলাদা দুটি গাড়ি দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে চারজন সেনা সদস্যও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে’, জম্মু-কাশ্মীরে আকস্মিক তুষারপাতে জনজীবন স্থবির হয়ে গেছে। সেখানকার তাপমাত্রা এখন হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে। অবিরাম তুষারপাতে কয়েক ইঞ্চি বরফস্তরে ঢেকে গেছে পুরো এলাকা। এতে রাস্তাঘাট পিচ্ছিল আকার ধারণ করেছে। দুই হাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের হোটেলের ভেতরেই থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সীমান্ত চৌকিগুলোতে টহলদারদের শীত নিবারণের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ