রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

পীরগঞ্জ আওয়ামী লীগের এক নম্বর সদস্য সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের পীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা সভাপতি, তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে ওই সম্মেলন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে পীরগঞ্জের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাঁকজমকপূর্ণ পরিবেশে ওই সম্মেলন সম্পন্ন হয়।

রোববার উপজেলা অডিটোরিয়াম হলে সম্মেলনের প্রথম অধিবেশনে আজিজুর রহমান রাঙ্গা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, আওয়ামী লীগ নেতা একেএম সায়াদত হোসেন বকুল, আনোয়ারুল ইসলাম, শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মো. মণ্ডল, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, লতিফা শওকত, রওশনারা ওয়াহেদ রানী প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ সময় সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ