রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইউটিউবের নতুন নীতিমালা, সংকটের সম্মুখীন ইউটিউবাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউটিউব তাদের ‘টার্মস অব সার্ভিস’ নীতিমালায় পরিবর্তন এনেছে। গত সপ্তাহে ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে নতুন ‘টার্মস অব সার্ভিস’ সম্পর্কে জানিয়ে দেয় ইউটিউব। এ নতুন নীতিমালার একটি শর্ত দেখে অনেক ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা চিন্তায় পড়ে গেছেন।

‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ নামের একটি বিভাগে লেখা হয়েছে, যদি ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আয় না করতে পারে তাহলে অ্যাকাউন্ট ডিলিট করে দেবে ইউটিউব। এই নিয়ম কার্যকর হবে আগামী ১০ ডিসেম্বর থেকে।

‘টার্মস অব সার্ভিস’ এ লেখা রয়েছে, অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওর বিজ্ঞাপন থেকে যথেষ্ট পরিমাণ আয় না হলে কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষমতা রাখে ইউটিউব।

তবে লেখাটি ইউটিউবার ও ব্যবহারকারীদের কাছে স্পষ্ট কোনো বার্তা দেয়নি। শুধু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নাকি সব ইউটিউব অ্যাকাউন্টধারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে সে সম্পর্কে তারা এখনো অন্ধকারে আছেন।

এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনে ইউটিউব। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেধে দেয়ার হয়।

বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলগুলোর জন্য শর্তগুলো কঠিন ছিলো না। কিন্তু ছোট খাটো ইউটিউব চ্যানেলগুলোর অর্থ আয়ের জন্যও একই মানদণ্ড নির্ধারণ করায় অখ্যাত অনেক ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরের চ্যানেল বন্ধ হয়ে যায়। সূত্র: টেক শহর

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ