শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মুসলিমদের ৫টি অজানা আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : ইউরোপ সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি। তবে এই মহাদেশ সম্পর্কে অনেক কিছুই রয়ে যায় জানার বাইরে, যেগুলো শুনলে যত না আপনারা অবাক হবেন, তার চেয়ে বেশি হবেন বিমোহিত! এরকম ৫টি অজানা তথ্য এবার তুলে ধরা হল -

১. কন্টিনেন্টাল ব্রেকফাস্ট : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে থাকাকালীন আমি তাদের ইতিহাস সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে তারা আমাকে একটি মজাদার তথ্য দেন। পশ্চিমা বিশ্বতে আমরা যা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট বলে জানি, তা মূলত অস্ট্রিয়াতেই আবিষ্কৃত হয়েছিল।

একটি প্রাচীন গল্পের মতে, এই রকমের খাবার ভিয়েনার মুসলিম রাঁধুনিরা আবিষ্কার করলেও এটা তুর্কিদের প্রচেষ্টার ফলেই এটি ইউরোপ জুড়ে ছড়িয়ে যায়।

২. শ্যাম্পু : বিশ্বের যেকোনো বাসার বাথরুমে ঢুঁ মারলেই একটা জিনিস সচরাচর দেখা যাবে - আর তা হল শ্যাম্পু। এই শ্যাম্পুর আবির্ভাব এমনি এমনিই ঘটেনি। এটিকে এনেছিলেন একজন বাঙালি-ভারতীয় মুসলিম যার নাম ছিল শেখ দ্বীন মোহাম্মদ।

ভারতের পাটনার এক মুসলিম পরিবার থেকে উঠে আসা শেখ দ্বীন মোহাম্মদ ১৭৫৯ সালে ইংল্যান্ডের প্রথম হাম্মাম প্রতিষ্ঠা করেন। ঠিক সমুদ্র সৈকতের সামনেই ছিল তার ‘মোহাম্মদস ইন্ডিয়ান ভ্যাপোর বাথ’।

বর্তমানে এই জায়গাটি কুইন্স হোটেল নামে পরিচিত। এই গোসলখানাগুলো তুর্কি হাম্মামের অনুরূপ হলেও এটিতে ছিল এক নতুন সেবা যা ইংল্যান্ড আগে কখনো দেখেনি। তার এই গোসলখানায় একজন ব্যক্তিকে একটি নলের নিচে বসানো হত এবং তার মাথার ওপরের নল থেকে একজন মানুষের দুটো হাত বেরিয়ে আসতো এবং মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথা মালিশ করে দিত।

ইংল্যান্ডে এটিই ছিল প্রথম শ্যাম্পুর ব্যবহার, এবং এটির প্রচলন ধীরে ধীরে ছড়িয়ে যেতে থাকে। তার এই অভূতপূর্ব পদ্ধতির জন্য তিনি রাজা জর্জ চতুর্থ এবং উইলিয়াম চতুর্থের ‘শ্যাম্পুর ডাক্তার’ হিসেবেও কাজ করেছেন।

৩. ক্যামেরা : বর্তমান যুগে ক্যামেরা ছাড়া আমরা ফোন চিন্তাও করতে পারি না। তবে এই ক্যামেরা আবিষ্কার করা হয়েছিল কোথায়? ইতিহাস ঘাঁটলে অল্প কিছু বলা থাকলেও তেমন বিস্তারিত বলা নেই।

১১ শতাব্দীতে ইবনে আল হায়থামের হাত ধরেই এই ক্যামেরার আবিষ্কার। সেসময়ে কায়রোর খলিফার কাছে নিজের বড়াই করার জন্য তাকে গৃহবন্দী হওয়ার নির্দেশ দিয়েছিলেন খলিফা।

তবে কেই বা জানতো যে এই শাস্তি বিশ্বের জন্য এক অনন্য আবিষ্কার এনে দেবে? একদিন অন্ধকার একটি কক্ষে থাকাবস্থায় তিনি ছোট একটি ফুটো থেকে আলো দেখতে পান, এবং এটা লক্ষ্য করেন যে বস্তুতে