রকিব মুহাম্মদ ।।
ওয়াজ মাহফিল মানুষকে সদুপোদেশ দেয়া। তাদের কল্যাণের পথে ডাকার পথ এ মাধ্যম। নবী-রাসুল আ. সাধারণ মানুষকে সত্যের পথে যে আহবান জানাতেন তারই প্রচলিত রূপ। আলেমগণ সে পদ্ধতিকে অবলম্বন করে সাধারণ মানুষকে অপরাধমুক্ত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন যুগের পর যুগ।
মফস্বল এবং শহরের মসজিদ-মাদরাসা কিংবা গ্রামবাসীর যৌথ উদ্যোগে বছরে অন্তত একবার হলেও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে মাহফিলের প্রচার, প্যান্ডেল, ওয়ায়েজীনদের দাওয়াত দেওয়ার কাজ আঞ্জাম দেওয়া হয়। উদ্দেশ্য থাকে একটাই- মানুষের হেদায়াত।
একটি ওয়াজ মাহফিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফিল পরিচালনা কমিটি এবং ওয়ায়েজগণ। আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনা ও বক্তার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে একটি মাহফিল ‘হেদায়াতের মঞ্চ’ হয়ে উঠে।
সবশেষে মহান আল্লাহ তায়ালার রহমত ও বরকতে দু’একজন শ্রোতার দীনের পথে উঠে আসার মাধ্যমে একটি মাহফিল পূর্ণতা লাভ করে। তবে বর্তমানে ওয়াজ মাহফিল নিয়ে শ্রোতা মহলের অভিযোগ অনেক। প্রথমেই তারা অভিযোগের তীর ছুঁড়ছেন বক্তার দিকে তারপর আয়োজকের দিকে। বক্তা এবং আয়োজকদের নানা অসঙ্গতির কথা উঠে আসছে তাদের অভিযোগে।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সেইসব অসঙ্গতি তুলে ধরে তা থেকে উত্তরণের পথ খুঁজে বের করার ক্ষুদ্র প্রয়াস চালিয়েছে। এই প্রতিবেদনে পাঠকদের জন্য ওয়াজ মাহফিলের বক্তা কেমন হওয়া উচিৎ-তাি নিয়ে আলোচনা করেছেন রাজধানী মিরপুরের আকবর কমপ্লেক্স এর মহাপরিচালক ও প্রখ্যাত ওয়ায়েজ মুফতি দেলোয়ার হুসাইন এবং আলোচিত বক্তা ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান।
একজন বক্তা বা দাঈর গুণাবলী বর্ণনা করতে গিয়ে দেশের ৬৪ জেলায় ওয়াজের মাঠ চষে বেড়ানো দাঈ মাওলানা আব্দুল বাসেত খান বলেন, “সর্বপ্রথম বলব- ইলম বা জ্ঞান অন্বেষণের কথা। একজন আলোচক যে বিষয়ে আলোচনা করবেন সে বিষয়ের পরিপূর্ণ ইলম তাকে অর্জন করতে হবে। সাথেসাথে সেই ইলম অনুযায়ী আমলও থাকতে হবে। ইখলাছ থাকতে হবে এবং লিল্লাহিয়াতের উদ্দেশ্যে বয়ান পেশ করতে হবে।
“সবচেয়ে জরুরি বিষটি হলো- কুরআন-হাদিসে বর্ণিত দাওয়াতের পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহর রাসুল সা. উম্মতদের যেভাবে দনের পথে আহ্বান করতেন, সেই পদ্ধতি অনুসরণ করে দাওয়াত দিতে হবে।”
দাওযাত প্রদানের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, “দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘তুমি মানুষকে তোমার প্রতিপà