বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রধান শিক্ষক ১১, সহকারি শিক্ষক ১৩তম গ্রেড অনুমোদনের চিঠি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১১ এবং সহকারি শিক্ষক ১৩তম গ্রেডের অর্থমন্ত্রণালয় থেকে অনুমোদনের চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকের শিক্ষকরা এই চিঠিটি বিভিন্ন গ্রুপেও শেয়ার করছেন।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেমও তার নিজস্ব ফেসবুকেও চিঠিটি শেয়ার করেছেন। পোস্ট করা চিঠিটির ছবির রেজুলেশন কম থাকায় চিঠির ভাষা কিংবা বাক্য অসষ্পষ্ট।

আবুল কাশেম তার নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাসে দাবি করেছেন এটি অর্থমন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক শিক্ষকদের গ্রেড অনুমোদন সংক্রান্ত চিঠি।

আবুল কাশেম স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নিম্নের চিঠিটি অর্থ মন্ত্রনালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিটি অস্পষ্ট।

এখানে লেখা আছে প্রধান শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১১ তম গ্রেড ও সহকারি শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১৩ তম গ্রেডে উন্নীত। আরো লেখা আছে সহকারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তাব পাঠানো হলে তাদের গ্রেড জানানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষথেকে এ চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ম গ্রেড চাই এবং এ দাবী বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা এ বিষয়ে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাল্লাহ্।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ